কবিতা - আমি কেনো এই দেশ ছেড়ে যাবো

বাংলার আকাশ-মাটি ছেড়ে আমি কোথাও যাবো না।
যদি মরে যেতে হয় ললাটলিখন কিংবা অপঘাতে
তবে আমি এই মাটিতেই একাকার হবো।
আমি তো বীরদের উত্তরসূরী।

আমি খাল-বিল কচুরিপানার সাদাফুলে—
মন ফেলে এসে, আজীবন পথ চলি বাংলায়।
বাংলার পথেঘাটে খুঁজে পাই আমার অতীত
আমি তো বাংলায় খুঁজে চলি আমার ভবিষ্যৎ।

আমি বাংলার আকাশে-বাতাসে খুঁজে পাই মুক্তির গান
প্রিয় কন্ঠ, প্রিয় মানুষ, প্রিয় সুর - সবই এই মাটির দান।
এই মাটির সাথে আমার নাড়িপোঁতা বন্ধন,
আমি কেনো এই দেশ ছেড়ে যাবো? কখনো যাবো না।

কবিতাঃ আমি কেনো এই দেশ ছেড়ে যাবো
© আলমগীর কাইজার
১৬.১২.২০১৮

সামহোয়্যার ইনে প্রকাশিত এখানে ক্লিক করুন


No comments

Powered by Blogger.