সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে - লালন ফকির

সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
- লালন ফকির

 

সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে।

মন-প্রাণে অবাক করে ডাকছে তারে যে জনে।।

যার দেহে নাই প্রেমের অঙ্কুর

সাধন ভজন সব হবে দূর

যার হিংসায় ভরা দেল-সমুদ্দুর

শুদ্ধ হবে কেমনে।।

যার দেহে রয় কুটিলতা

মুখে বলে সে সরল কথা

ও অন্তরে যার গরল গাথা

প্রাপ্তি হবে কেমনে।।

লালন বলে, রূপ নয়নে

আছে যে জন যোগ ধ্যানে

কাজ কিরে তার লোক জানানে

সাধন করে নির্জনে।।

No comments

Powered by Blogger.