গুরুর দয়া যারে হয় সেই জানে - লালন ফকির  

গুরুর দয়া যারে হয় সেই জানে
- লালন ফকির
 

গুরুর দয়া যারে হয় সেই জানে।

যে রূপে সাঁইর লীলাখেলা

এ দেহ-ভুবনে।।

হায় জলের ডিম্ব আগের উপর

অথ প্রলয়ের মাঝার

বিন্দুতে সিন্ধু তাহার

ধারা ত্রিগুণে।।

শহরে সহস্র পাড়া

ঐ পথ তার এক মহড়া

আলেক ছায়ায় পবন-ঘোড়া

ফিরছে সেইখানে।।

হাতের কাছে আলেক শহর

রূপে রূপে হচ্ছে লহর

সিরাজ সাঁই কয়, লালন রে তোর

সদাই ঘুরে মনে।।

No comments

Powered by Blogger.