আছে ভাবের তালা দেই ঘরে - লালন ফকির  

আছে ভাবের তালা দেই ঘরে
- লালন ফকির
 

আছে ভাবের তালা দেই ঘরে,

যে ঘরে সাঁই বাস করে।।

ভাব দিয়ে খোল ভাবের তালা

দেখবি সে মানুষের খেলা

ঘুচে যাবে শমন-জ্বালা

থাকলে সে রূপ নিহারে।।

ভাবের ঘরে কি মূরতি

ভাবের লণ্ঠন ভাবের বাতি

ভাবের বিভাব হয় এক রতি

অমনি সে রূপ যায় সরে।।

ভাব নইলে ভক্তিতে কি হয়

ভেবে বুঝে দেখা না এবার মনুরায়

যার যে ভাব সে দেখিতে পায়

লালন কয় বিনয় করে।।

 

 

 

No comments

Powered by Blogger.