কবিতা - যা কিছু পেয়েছে মানুষ

যা কিছু পেয়েছে মানুষ
-আলমগীর কাইজার

যে কেউ যেতে পারে অবসরে
জীবনের পথ থেকে,
যে কেউ হারাতে পারে সময়
ভুল কথা ভেবে ভেবে।

যে কেউ হতে পারে নিঃসঙ্গ
ভরা মানুষের পৃথিবীতে,
যে কেউ ছুটতে পারে অসীমে
নিজেকে ভয় পেয়ে।

কিন্তু যা কিছু পেয়েছে মানুষ
ছোট্ট এই মানবজীবনে,
তাইবা কম কি যা থাকে মস্তিষ্কে
স্মৃতি হয়ে মনেমনে।

© আলমগীর কাইজার
১৬.০৯.২০১৮

No comments

Powered by Blogger.