কবিতা - শহরে এখন যুদ্ধের ডাক


শহরে এখন যুদ্ধের ডাক— ভর্তি চলছে
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে
জীবন যুদ্ধে সোনার হরিণ জিতে নিতে— ভর্তি চলছে,
আর নেই টেনশন, বিজয়ের হাতছানি— ভর্তি চলছে।

চারিদিকে সব যোদ্ধারা আসে, যোদ্ধারা যায়
কোথায় মানুষ পাবো? সারা শহরে আমি মানুষ খুঁজি,
কোথায় মানুষ এ শহরে? সব দেখি মানসিক রুগী।

আমি হতাশ হয়ে যোদ্ধাদের দলে যোগ দিই।
শহরে এখন যুদ্ধের ডাক— ডাকে বারবার
শহরের যুদ্ধ-দালানে বড় বড় যুদ্ধজয়ীদের সভা-সেমিনার,
‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা’
যুদ্ধের ডাকে কেউ ধনী হয়, কারোর মুছে যায় ভাগ্যরেখা।


কবিতাঃ শহরে এখন যুদ্ধের ডাক
© আলমগীর কাইজার
২৩.০১.২০১৯


No comments

Powered by Blogger.