কবিতা - কবিতা লিখে আর কী হবে
কবিতা লিখে আর কী হবে
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
আমি বারবার ভেবেছি আমি আর লিখবো না।
যখন লোকেরা বাড়ি বোয়ে গালি দিয়ে যায়
তখন অযথা কবিতা লিখে আর কী হবে?
কী হবে নিজের শরীরে যন্ত্রণা পুষে কবিতা লিখে?
যখন লোকেরা বাড়ি বোয়ে গালি দিয়ে যায়
তখন অযথা কবিতা লিখে আর কী হবে?
কী হবে নিজের শরীরে যন্ত্রণা পুষে কবিতা লিখে?
এদেশের পতাকা ছিঁড়ে খাক পাকরক্তের শকুনগুলো
এদেশ নিলামে তুলুক পূণ্যের নামে অপসংস্কৃতির কাছে
এদেশ ভরে উঠুক পাপিষ্ঠ ধর্ষক আর জারজ সন্তানে
আমি আর লিখবো না কিছুই - স্বপ্ন যখন আমার দুঃস্বপ্ন।
এদেশ নিলামে তুলুক পূণ্যের নামে অপসংস্কৃতির কাছে
এদেশ ভরে উঠুক পাপিষ্ঠ ধর্ষক আর জারজ সন্তানে
আমি আর লিখবো না কিছুই - স্বপ্ন যখন আমার দুঃস্বপ্ন।
শপথ কবিতার, আমি লেখাপড়া ছেড়ে প্রার্থনাঘরে যাবো,
প্রার্থনাতে রবো আমি আজীবন রত।
আমি স্রষ্টার খাতায় লিখে যাবো সব কবিতা, চোখের জলে
শুধু স্রষ্টাই জানুক, আমার সকল আবেদন সার্থক কবিতা।
প্রার্থনাতে রবো আমি আজীবন রত।
আমি স্রষ্টার খাতায় লিখে যাবো সব কবিতা, চোখের জলে
শুধু স্রষ্টাই জানুক, আমার সকল আবেদন সার্থক কবিতা।
© আলমগীর কাইজার
২৯.১২.২০১৮
২৯.১২.২০১৮

No comments