প্রবন্ধ– সৌন্দর্য মানুষকে দারুণভাবে টানে
সৌন্দর্য মানুষকে দারুণভাবে টানে, উদাস করে সারাক্ষণ। পৃথিবীর দিকে তাকালে এক অদ্ভুত মায়া লাগে, ভালোবাসা জন্মায়। এই যে সুন্দর পৃথিবী! যার মাঝে আমরা মানুষেরা খুবই ক্ষুদ্র কিন্তু অনন্য।
এতো সুন্দর পৃথিবীর কী প্রয়োজন ছিল? কী প্রয়োজন ছিল আমাদের? কী প্রয়োজন ছিল মায়ামমতা ভরা সকল বন্ধনের? কেনো আমরা বেঁচে থাকি? কী প্রয়োজন আমাদেরকে বাঁচিয়ে রাখে হাজারো সমস্যা ভরা সুন্দর এই পৃথিবীতে?
সহস্র সমস্যার পৃথিবীতে শত যন্ত্রণায়ও মানুষ বেঁচে থাকতে চাই। হঠাৎ প্রশ্ন আসে, মানুষের কেনো বেঁচে থাকার এতো আকুতি? কেনো মানুষ বেঁচে থাকার পথ খোঁজে অবিরাম?
মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসা, ভালোবাসায় বাঁচে মানুষ। যতই মানুষ ভালোবাসাকে দূরে সরিয়ে দিক, মানুষ দিনশেষে কাতর হয় ভালোবাসার হিসাবে, মানুষ তো ভালোবাসার ভিখারি।
© আলমগীর কাইজার
১৪.০২.২০১৯

No comments