কবিতা- একটি আলো আসবে ঘরে

একটি আলো আসবে ঘরে
বসবে আমার সাথে,
বাসবে ভালো গভীর প্রেমে
খাবে আমার পাতে।

সকাল বিকেল খাবে চুমু
রাখবে মাথা বুকে,
লজ্জাতে লাল হবে বদন
বুক ভেজাবে দুঃখে।

থাকবে আমার পাশেপাশে
গন্ধ মেখে মেখে,
আমি সদায় সুখী হবো
আলোর মুখ দেখে।

একটি আলো আসবে ঘরে
থাকি প্রতীক্ষায়,
কতো আলো আসে যায়
সেই আলোটা নাই।

© আলমগীর কাইজার
২৪.০২.২০১৯


No comments

Powered by Blogger.