কবিতা - মেকি ভালোবাসা

নষ্ট রাজনীতির নিচে মানুষের মস্তক
ভীতসন্ত্রস্ত মানুষ বাঁচে বাঁচার তাগিদে
সারাবিশ্বে চলে অস্ত্র নিরস্ত্রীকরণের নামে
মেকি ভালোবাসা।

অসহায় মানুষেরা তাকায় আকাশের দিকে
লক্ষ্যচ্যুত আঘাতে হয়তো শেষ হবে শুদ্ধের জীবন,
মুখে ভালোবাসার গল্প বলে নষ্টরাজনীতি
অথচ অন্তরে তাদের যুদ্ধ বিমান।

© আলমগীর কাইজার
২৭.০২.২০১৯


No comments

Powered by Blogger.