প্রবন্ধ– আশা আর হতাশা

আশা আর হতাশা পাশাপাশি থাকতে পারে না। যখন হতাশা এসে মনের মধ্যে বাসা বাঁধে তখন আশা মাধ্যাকর্ষণ শক্তি তুচ্ছজ্ঞান কোরে পৃথিবী ছেড়ে পালিয়ে যায়।

হতাশাকে সাথে নিয়ে আশা পূরণ স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। মানুষ যখন তার আশেপাশের মানুষের সাথে নিজেকে মিলাতে শুরু করে তখনই মানুষ হতাশ হয়। কেউ বেশিদূর গেছে মানেই বেশি কিছু কোরে ফেলেছে এমনটা ভাবা বোকামি। সুউচ্চ দালানের সুসজ্জিত শয্যায় ঘুমালেই মানুষ বেশি সুখী হয় না, সুখ অনেকটা মনের এবং জ্ঞানের ব্যাপার (ভালোবাসতে পারার ব্যাপারও বটে)।

নিজেকে অন্যের স্থানে ভাবা সবচেয়ে বেশি বোকামি। অন্যকে দেখে অতি-বিস্মিত হওয়ার কিছু নেই। প্রতিটি মানুষ নিজেই নিজের বিস্ময়।

১১.০২.২০১৯

No comments

Powered by Blogger.