কবিতা - ফুল ফোটার প্রতীক্ষায়

একদিন একদিন করে
বেড়ে ওঠা ফুল গাছে
ফুলের কুঁড়িটা
উঁকি দিলো অবশেষে ।

কে জানে, কে জানে
ওই ফুল কুঁড়িটাতে
ফুল ফুটবে নাকি
ঝরে পড়বে অকালে ।

ফুল কুঁড়িটা,
শত রঙের স্বপ্নগুলো
সাজিয়ে গুছিয়ে দিলো
মনে বারেবারে ।

আজ আমি প্রতীক্ষায়
ফুল কুঁড়িটা কবে
ছড়িয়ে ছিটিয়ে দেবে
নিজের গন্ধ আর রঙটাকে !

© আলমগীর কাইজার
১০.০৯.২০১২

No comments

Powered by Blogger.