চলে গেলেন পলান সরকার

গ্রামে গ্রামে ঘুরে সবার হাতে বই পৌঁছে দিতেন পলান সরকার। পলান সরকার আর বই বিলি করবেন না। ১ মার্চ শুক্রবার দুপুরে ৯৮ বছর বয়সে নিজ বাড়িতে তিনি মারা যান।
পলান সরকার ছিলেন বই পাগল মানুষ। প্রতিবছর স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যারা ১ থেকে ১০-এর মধ্যে মেধা তালিকায় স্থান পেত তাদের তিনি একটি করে বই উপহার দিতেন। এভাবেই শুরু হয় তাঁর বই বিলির অভিযান।
ডাক্তারি পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়ার পর নিজেই হেঁটে হেঁটে বই বিলি করতেন। একটানা ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এই কাজ করেছেন। রাজশাহী অঞ্চলের বেশ কয়েকটি গ্রামজুড়ে তিনি গড়ে তুলেছেন বই পড়ার এক অভিনব আন্দোলন।
নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার আন্দোলন গড়ে তোলার জন্য পলান সরকার ২০১১ সালে একুশে পদক পান।
০২.০৩.২০১৯

No comments

Powered by Blogger.