ভীষণ লণ্ডভণ্ডভাবে চলছে এদেশ।
নদীনালা খালবিল পুকুর ডোবা ফেলে
মাছরাঙা এসে বসে আছে আমাদের কলপাড়ে।
বিসিএস ক্যাডার হতে গিয়ে নিরুপায় কাঠঠোকরা
বসে আছে ভোঁতা ঠোঁট নিয়ে নদীর ধারে।
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি মহাবিশ্বের দিকে
ও-ই বিশ্বজগত কি আমাদের ক্ষমা করবে কখনো?
No comments