কবিতা - সংসারে মোর নেইকো মন

চোখের নিচে কালি জমে
বইয়ের কালি থেকে,
আমি এখন বিভাজন ঘাঁটি
ভালোবাসা রেখে।

কেমন ক'রে শিখবো আমি
কোন সত্য দেখে?
ডারউইনে তাকিয়ে থাকি
অথচ, মিথ্যা বুকে!

কেমন ক'রে বাসবো ভালো
মিথ্যায় ভরা যার,
সংসারে মোর নেইকো মন
ক্যামনে বইবো ভার?

© আলমগীর কাইজার
২৩.০৩.২০১৯


No comments

Powered by Blogger.