কবিতা - কষ্টের জল
কী সুন্দর নিশ্চিন্তে পা ফেলি ঘূর্ণায়মান পৃথিবীর বুকে
আপন করে নিই বহুদূরের নক্ষত্র, নিরপরাধ সুখে কথা বলি কথা মেপে, আঘাত করি নিজেকেই নিজে
বাঁচিয়ে রাখি তোমাকে, সুনিপুণ কষ্টের জলে ভিজে।
প্রজাপতির পাখা ভেঙে যায়– শকুনের উল্লাসে
অথচ তুমি শকুন চেনো না! ভাসে শূন্য আকাশে!
আমি তো সব মানুষের মাঝে শকুন দেখি– দেখি হিংস্রতা
নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত সবাই, কোথায় মানবতা?

অবিশ্বাস আমার আপন ছিলো, যেমন আপন তুমি
সরে গেলে তুমি একা রবো আমি, রবে অবিশ্বাসের ভূমি
ভাঙবো না আমি প্রার্থনাঘর, ভেঙে যাবো শুধু নিজের স্বর
সকল আপন পর হ'য়ে যাক, প্রয়োজন নেই করুণার বর।

© আলমগীর কাইজার
১৯.০৩.২০১৯
১৯.০৩.২০১৯

No comments