কবিতা - মানুষের পৃথিবীতে

আমি ক্ষুদ্র, স্পষ্ট অন্তঃসারশূন্য এক মানুষ
জীবনের পথে হেঁটে জানতে চেয়েছি অনেক
কিছুই জানা হয়নি, বুঝিনি কিছুই
কেনো মানুষ ছুটে যায় দূরে? কেনো আসে কাছে?
তবুও তীরে ভেসে কেউ ভালোবাসে।

মানুষের পৃথিবীতে মানুষেরা বড়োই মূল্যহীন 
মূল্যহীন হ'য়ে রই আমি তুমি আমরা
মানুষ হতে চেয়ে অপরাধী হই
অথচ দ্যাখো, লোকেদের মুখে মানুষ হওয়ার আহবান!

আমি কাঁদা জলে ভেজা মূল্যহীন মানুষ
মানুষ হতে গিয়ে মানুষ হতেই দ্বিধা বেশি
মানুষের পৃথিবীতে মানুষেরা এলিয়েন
অপরাধী হ'য়ে ভালোবাসা খুঁজি। 

© আলমগীর কাইজার
০৯.০৩.২০১৯


No comments

Powered by Blogger.