কবিতা - আবার যেদিন আসবে সেদিন

আবার যেদিন আসবে সেদিন 
শাড়ি প'রে এসো,
অভিমান সব ঝেড়ে ফেলে
একটু প্রেমে ভেসো।

আবার যেদিন আসবে সেদিন 
মেহেদি রঙ নিও,
হাতের চুড়ি ফেলে দিলেও 
কপালে টিপ দিও।

আবার যেদিন আসবে সেদিন 
তোমার আমার দিন,
শাড়ির আঁচল লুটিয়ে গেলে 
বাড়বে প্রেমের ঋণ।

© আলমগীর কাইজার 
২৪.০৭.২০১৯

আবার যেদিন আসবে সেদিন 


No comments

Powered by Blogger.