প্রবন্ধ - জীবন গোছাতে গেলে যা হয়

জীবন গোছাতে গোছাতে জীবন শেষ হয়ে যায়। অতীত, ভবিষ্যৎ ভাবতে ভাবতে বর্তমান হারিয়ে যায়। আমরা সব করতে যাই এবং শেষ পর্যন্ত হয়তো সব করি কিন্তু যতক্ষণে সব করা শেষ হয় ততক্ষণে আমাদের সময় শেষ হয়ে যায়।  

সবকিছু দাঁড় করাতে গেলে, দাঁড় হওয়ার জিনিসটাই নেতিয়ে যায় কিংবা হারিয়ে যায়। একদিন হয়তো ঘরবাড়ি, টাকাপয়সা সবই হবে তবে আসল জিনিসটাই দাঁড়াবে না, তখন আপসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যখন জীবন শেষ হ'য়ে যাবে, তখন মনে হবে জীবনের উদ্দেশ্য কী ছিলো?


জীবন গোছাতে গেলে যা হয়


জীবনের পিছনে ছুটতে নেই, জীবনকে জীবনের মতো চলতে দিতে হয়। আমাদের স্বপ্ন অনেক বড়ো হওয়া উচিত কিন্তু সেই স্বপ্ন হতে হবে আমাদের নিজস্ব স্বপ্ন । শুনতে খারাপ লাগলেও কাহলিল জিবরান যথার্থই বলেছেন, তোমাদের সন্তানেরা আসলে তোমাদের সন্তান নয়, ওরা জীবনের আকাঙ্ক্ষার পুত্র কিংবা কন্যা। ওদেরকে ভালোবাসা দেবে কিন্তু তোমাদের চিন্তা ওদেরকে দেবে না। 

আমরা অন্যের স্বপ্ন পূরণ করতে পৃথিবীতে আসিনি আর সেটা করতে গেলে জীবন তছনছ হ'য়ে যাবে।

© আলমগীর কাইজার 
০৬.০৭.২০১৯

No comments

Powered by Blogger.