কবিতা - এক বোতল কষ্ট দিও

ভালোবাসা যদি নাই দেবে 
এক বোতল কষ্ট দিও 
সারারাত ধ’রে খাবো
চিৎকার করে গান গাবো 
আর রাত জেগে ভালোবাসবো। 

কী-বা চাওয়া ছিল তোমার কাছে? 
হাতে রেখে হাত 
চোখে রেখে চোখ 
আর বেশি কিছু না! 

ভালোবাসা যদি নাইবা দেবে 
অন্তত এক বোতল কষ্ট দিও 
কেউ জানবে না তুমি আর আমি 
কেউ জানবে না আমি আর তুমি 
কেউ জানবে না আরো অনেক কিছু। 


আমাদের সবকিছু গোপন রেখে দেবো 
শুধু এক বোতল কষ্ট দিও
রাতজেগে খাবো আর ভালোবাসবো। 
 

© আলমগীর কাইজার 
১৩.০৫.২০১৯



No comments

Powered by Blogger.