দুর্নীতি নিয়ে বঙ্গবন্ধুর উক্তি

‘দুর্নীতি সমাজের ক্যানসার রোগের মতো। একবার সমাজে এই রোগ ঢুকলে সহজে এর থেকে মুক্তি পাওয়া কষ্টকর। আমাদের দেশের বিচারে একটা লোক আরেক জনকে হত্যা করলে বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়। ডাকাতি করলে বা চুরি করলে তাকে কয়েক বৎসর ধরে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একটা লোক হঠাৎ রাগের বশবর্তী হয়ে আরেকটা লোককে হত্যা করলে তাকে হত্যা করা হয় তার সংসার খতম হয়ে যায়। কারণ সেই লোকটার উপর সমস্ত সংসার নির্ভর করে। কিন্তু চোরাকারবারিকে ফাঁসি দেয়া হয় না। ফাঁসির কাহাকেও দিতে হয় তবে চোরাকারবারি ও দুর্নীতিপরায়ণ লোকদেরকে দেওয়া উচিত।’

- শেখ মুজিবুর রহমান

No comments

Powered by Blogger.