সত্যসন্ধান (কবিতা)

তোমরা সবাই জ্ঞানীগুণী, তবুও করো ভুল,
আমি হলাম মূর্খ মানব, চিরি চিকন চুল।
খুঁজে বেড়াই সত্যপথ, স্বপ্ন দেখি পাবো,
তোমরা সবাই ভণ্ড সাধু, কোথায় আমি যাবো? 

পাইনা খুঁজে কোথাও কিছু, হঠাৎ চণ্ডীদাস, 
সবার উপরে মানুষ সত্য, একটা পেলাম পাশ। 
খুঁজতে খুঁজতে পেলাম শেষে, বাহাত্তরের বিধান, 
নিলাম তুলে হাতের মুঠোয়, জ্ঞানের বিশাল বিতান। 

হাঁটতে হাঁটতে দেখতে পেলাম, রুমির ক্যারাভ্যানে,
মসনবীখান তাকিয়ে আছে, মুহাম্মদের পানে।
পান করলাম প্রেমের সুধা, মদের সুধা ফেলে,
এই ধরাতে মুক্ত আমি, থাকবো না আর জেলে।

নিলাম তুলে যা-যা পেলাম, ছোট্ট জীবনভর, 
সবাই আমার আপন ওগো, সবাই আমার পর।
দু-হাত আমার গেছে ভরে, নিঃশ্বাস নিই জোরে
মূর্খ আমি বাঁচবো এখন নিজের মতো করে।

© আলমগীর কাইজার 
২৮.০৩.২০২০

No comments

Powered by Blogger.