সব পাখি ঘরে ফিরে যায়
সবচেয়ে প্রিয় বন্ধুটিও পর হয়ে যায়
যখন ভালো কিছু করে, ব্যস্ততা বাড়ে
অথবা অন্য কোনো বাহানায়।
এই পৃথিবীতে সবাই উপরে ওঠে
সবাই উপরে ছোটে,
বলতে পারো, কোথায় যায়?
কবি বলেছেন, প্রয়োজন ফুরালে
অথবা সন্ধ্যা হলে
সব পাখি ঘরে ফিরে যায়।
© আলমগীর কাইজার
০১.০৪.২০২০

No comments