পাটনী (কবিতা)

দিকে-দিকে আজ মৃত্যু মিছিল মেতেছে চারিদিক
এরই মাঝে মৃতের মতো বেঁচে আছি আমি ঠিক,
রাস্তাঘাটে ক্ষুধার তাড়ায় ছুটছে মানুষজন
বের করে আনো খাবার যত, তালা ভেঙে কোটি-টন।

আজও যদি যুদ্ধ মিছিলে আমরা পিছিয়ে যায়
যেমন করে পিছিয়ে গেছি বিজ্ঞান ও চেতনায়,
ভেঙে যাবে সব, হেরে যাবে সব, আর পাবে না গতি
গরিবের খাবার মজুদ করে, কীভাবে থাকো সতী?

আলোর মশাল জ্বালতেই হবে, মুছে দিয়ে কালো
ঘৃণার পাহাড় ভাঙতেই হবে, আনতে হবে ভালো,
এইবার যদি হেরে যাই মোরা, নামবে অন্ধকার
জেগে ওঠো হে তরুণ পাটনী, করতে হবে পার।

© আলমগীর কাইজার
০৫.০৪.২০২০

No comments

Powered by Blogger.