আমি কি তোমাকে পেয়েছি

তোমার ঘরের সামনে আমার ঘর
তারপরও তুমি আমাকে টের পাও না
করে দাও পর,
আমার সবটুকু বিশ্বাস শুধু তোমাকে ঘিরে
তারপরও তুমি আমাকে অবিশ্বাসী বলো
বারবার যাও ফিরে,
আমার সবটুকু সময় আমি তোমাকে দিয়েছি
তারপরও তুমি আমাকে কাছে পাও না
তুমিই বলো, আমি কি তোমাকে পেয়েছি?

© আলমগীর কাইজার
০৩.০৪.২০২০

No comments

Powered by Blogger.