তোমার আমার পথ
পিচঢালা রাস্তা দিয়ে
হেঁটে যাই তোমাকে নিয়ে
একাকীত্বের সব অবসাদ
কেটে যায় এক নিমিষেই।
তোমার আমার পথ
যতই থাকুক বাঁকা,
কেটে যাবে একদিন
ছোটোখাটো সব ঋণ।
ঠিক যেনো
নরম তুলির আঁচড়ে
জীবন্ত ছবি আঁকা।
© আলমগীর কাইজার
০৬.০৪.২০২০
যুক্ত করো হে সবার সঙ্গে
No comments