কবিতা – বোকার ভালোবাসা

বুদ্ধিবেশ্যা আর দুর্নীতিবাজ দালালে
ছেয়ে গেছে দেশ,
সারাদেশে কোথাও নেই একফোঁটা 
ভালোবাসার রেশ।
তবুও আমি প্রতিনিয়ত
ভালোবাসার কথা বলছি,
আমি কী প্রচণ্ড-রকম বোকা, তাই-না?
মিথ্যা প্রেমে ভাসছি!  

© আলমগীর কাইজার
০২.০৯.২০২০

No comments

Powered by Blogger.