ভালোবাসার প্রতীক্ষা (কবিতা)
যদি ভালোবাসা না থাকে
যদি ভালোবাসা না পাই কখনো,
তবে এতবার বলা ভালোবাসার সব কথা,
জোড়া দেওয়া সকল অক্ষর– একদম মিথ্যা।
আমি আর লিখতে চাই না খুব বেশি
আমি চাই উজাড় করা প্রেম,
ভালোবাসা পেলে অভিমানী মানুষ ভোলে–
জীবনের সব পরাজয়।
আমি প্রতীক্ষায় রইলাম কলম হাতে
কলমের কালি শেষ হবার আগেই
তুমি আমার সব লেখা বাতিল করে
ভালোবাসার নদীতে ডুবিয়ে নিও।
© আলমগীর কাইজার
০৪.১১.২০২০

No comments