কবিতা - প্রথম কৃষক

আমি তোমার উর্বর ভূমির
প্রথম কৃষক হতে চেয়েছিলাম,
হতে পারিনি।
কোটি বছর ধরে ফসল ফলিয়ে
যে তুমি পেয়েছ উর্বরতা প্রকৃষ্ট রূপ,
আমি তোমাকে পেয়ে ধন্য ওগো
ভুলেছি প্রথম কৃষক হবার হুপ।

আমি আজ ভুলেছি সবকিছু
জীবনের সকল লেনদেন,
সব হারিয়ে আমি চেয়েছি শুধু
তোমার উর্বর প্রেম।
আমি এতদিন বুঝিনি ভালো কিংবা মন্দ
চিনতে পারিনি রতনের রতন,
অবশেষে বুঝেছি আমি–
প্রথম কৃষক হতে চাওয়া অবান্তর
নারী, সে-তো মাটির মতন।

© আলমগীর কাইজার
১০.১১.২০২০


No comments

Powered by Blogger.