কবিতা - যা প্রয়োজন
আমার জন্মদিনের কথা মাথায় রাখা লাগবে না,
সকালবেলা শুভ-সকাল কিংবা রাতেরবেলা শুভ-রাত্রি জানানোর দরকার নেই,
কী খেয়েছি কিংবা না খেয়েছি– শোনো
এটাও জানার প্রয়োজন নেই কোনো।
মস্তিষ্কের উপর এতো চাপ দিয়ে কী লাভ?
প্রিয়তম, ভালো রেখো তোমার চারপাশ
জেনে রেখো– যে বাতাসে তুমি প্রশ্বাস নাও
সেই বাতাসেই মেশে আমার নিঃশ্বাস।
© আলমগীর কাইজার
০৬.০৩.২২

No comments