উদ্ভ্রান্ত প্রেমিক - মাওলানা রুমি
বাদ্য বাজাও, আলো জ্বালো
তোমার নীরবতা এখন মানায় না।
একটা শিশু চিৎকার করে কাঁদে
মায়ের কোলে ওঠার জন্য।
তুমিও কথা বলো!
গভীর বন্ধুত্ব যদি পেতে চাও
তাহলে প্রেমের পেয়ালা থেকে পান করো,
প্রেমিকের নাম প্রকাশ করো!
আমি কি নাম প্রকাশ করিনি?
শামস্ হচ্ছে পথপ্রদর্শক
যে হেঁটে যাচ্ছে পাহাড়ি রাস্তায়,
আমি একজন উদ্ভ্রান্ত প্রেমিক
আমি হেঁটে যাচ্ছি তার পিছন পিছন ।
কবিতাঃ উদ্ভ্রান্ত প্রেমিক
কবিঃ জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

No comments