ঘরে ফেরা
যার ঘর নেই
তার ঘরে ফেরার তাড়া নেই
সে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে
রেল স্টেশন কিংবা পার্কের বেঞ্চিতে!
কিন্তু যার ঘর আছে
অথচ ঘরে ফেরার অনুমতি নেই
কিম্বা ঘরে ফিরতে শঙ্কা আছে
সেই জানে নির্ঘুম রাতের যন্ত্রণা
কতটা ভয়াবহ!
মানুষ মূলত শান্তিপ্রিয়
মানুষ ক্ষমতার অহংকারে যুদ্ধ চাইলেও
সুস্থ মগজে যুদ্ধে যেতে চায় না,
মানুষ মূলত শান্তিতে ঘরে ফিরতে চায়
অথবা পেতে চায় ঘরে ফেরার অনুমতি।
© আলমগীর কাইজার
১৩.০৩.২০২৬

No comments