নীরবতার প্রার্থনা - গজল
তোমাকে আমি খুঁজে পাই খোদা
নীরবতার মাঝে,
একাকী রাতের সাথী তুমি
নীরব প্রার্থনাতে।
সবের মাঝে খুঁজি তোমায়
ক্ষণিকের পৃথিবীতে
অথচ তুমি মিশে আছো
হৃদয়ের গভীরে।
দুনিয়ার এই ক্ষণিকের রঙ,
সবই মায়া-ফাঁকি,
তোমার প্রেমের অনন্ত রঙে,
রাঙিয়ে নেওয়া বাকি।
সব পথ এসে থমকে দাঁড়ায়,
তোমার নূরের পথে,
ভাগ্যের চাকা ঘোরে প্রভু,
তোমারই রহমতে।
হৃদয়ের যত ক্ষত বেদনা,
তোমার স্মরণে মোছে,
রূহের এই কঠিন সফরে,
তোমাতে আঁধার ঘোচে।
যে জন খোঁজে ব্যাকুল হয়ে,
সে পায় তোমাকে,
সৃষ্টির সব সুর মিশেছে
শুধু তোমার মাঝে।
ও খোদা! ও আমার মালিক,
তুমিই আমার আলো,
তোমার প্রেমেই ঘুচে যাক,
জীবনের যত কালো।
© আলমগীর কাইজার
২০.১০.২০২৬
গজলের লিংক: শীঘ্রই আসবে

No comments