ক্ষমার আশায় - গজল

নিঝুম রাতে যখন হৃদয় 
একা হয়ে যায়,
না-বলা সব কথা তখন 
তোমার দরজায়।

লুকানো এই চোখের জলে 
মনের মোনাজাত,
তুমি ছাড়া কে আর জানে 
মনের হাকিকাত?

তুমি আছো আমার পাশে,
ওগো গাফ্‌ফার!
তোমার কাছেই ফিরে আসি 
আমি বারবার।

প্রতি শ্বাসে জিকির তোমার, 
হৃদয় জুড়ে তুমি,
তোমার দয়ার শীতল ছায়ায় 
অন্তর জুড়াই আমি।

ভুলগুলো মোর ক্ষমা করো, 
অন্তর করো পাক,
দুনিয়ার এই কঠিন সময় 
প্রেমে কেটে যাক।

পূর্ণ কোরে দাও মোরে 
তোমার মহব্বতে,
শেষ শ্বাসেও সাথে থেকো
রেখো রহমতে।

ও রব! ও আমার খোদা...
তোমার ক্ষমার আশায়...
সঁপেছি এই হৃদয়খানি
তোমার দরজায়...।

© আলমগীর কাইজার
২৪.১০.২০২৬

গজলের লিংক:

No comments

Powered by Blogger.