ও নবী হৃদয়েরও মণি - গজল
ও নবী... হৃদয়েরও মণি,
তোমার ঐ পথের ধূলি,
আমি তো হতে পারিনি।
হেঁটেছিলে তপ্ত পথে
আরবের মরুর মাঝে,
সত্য আলো ছড়িয়েছিলে
আঁধারের ভুবন জুড়ে।
আমি এক অধম হয়ে
দূরের এক ভিন্ন দেশে,
কেঁদে কেঁদে মরি আজ
তোমাকে ভালোবেসে।
উহুদের ময়দানেতে
ঝরেছে রক্তধারা,
তোমার প্রেমে ধন্য হলো
নিবেদিত সাহাবিরা।
দেখিনি তো কোনোদিন
তোমার সেই মুখখানি,
তবু প্রাণে ভালোবাসা
জমে আছে রাশিরাশি।
মনে জাগে অবিরত
তীব্র এক আকুল আশা,
শাফায়াতে নিও সাথে
আমার এই ভালোবাসা।
দুঃখ সব যাই যে ভুলে
তোমারই কাছে যাবো,
যদি ভাবি হাশর মাঠে
তোমারই দেখা পাবো।
© আলমগীর কাইজার
গজলের লিংকঃ

No comments