দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই - লালন ফকির
দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
- লালন ফকির
দয়াল, আমি এই চরণদাসীর যোগ্য নই।
নইলে মোর দশা কি এমন হয়।।
ভাব জানি না, প্রেম জানি না
চরণদাসী হইতে চাই।
তপ দিয়ে ভাব নিতে পারলে তবে
শুরাখ১ চরণ পাই।।
অহল্যা২ পাষাণী ছিল,
পদধূলায় মানবী হল
লালন জন্মে পড়ে রইল
যদি গুরুর দয়া হয়।।

No comments