কবিতা - তুমি নেমে এলে

তুমি নেমে এলে
-আলমগীর কাইজার

তুমি নেমে এলে সিঁড়ি বেঁয়ে যেন নেমে এলো সর্পিল ঝর্না
চোখ তুলে তাকাই তোমার চোখে, এ শুধুই প্রেম নয়, রক্তাক্ত কামনা,
হাজার প্রেমিক হেরে যায় প্রেমিকার কাছে রাতের কালোর মতো
আমি হারতে আসিনি তোমার প্রেমে, জিতে আমি মুছে দেবো দুঃখের ক্ষত।

তুমি নেমে এলে লাল আবরণে যেন খুশির ঝলক চোখে এসে পড়ে
তোমার এলিয়ে দেওয়া ভেজা চুলের গন্ধ আমার সকল রন্ধ্র ভরে,
আমি মিশে যাই তোমার শরীরে যেন হেরে যায় পৃথিবীর সব নিকৃষ্টতা
তোমার ঝরা চুলের সাথে ঝরে যায় এক পৃথিবীর সকল অলস পাতা।

আমি জেগে থাকি দিনরাত তোমার উষ্ণ নিঃশ্বাসের সাথে নিঃশব্দে
তুমি নামাও প্রেমের তুফান শরীর জুড়ে আমি উড়ে যাই আদিম অব্দে,
আলো জ্বলে আলো নেভে, অন্ধকার এসে করে গভীর ঘুমে অচেতন
ছুটে চলি দিনরাত অবিরাম ছন্দে, শরীরে শরীর মেশে, পড়ে থাকে মন।

© আলমগীর কাইজার
০৫.০১.২০১৯


No comments

Powered by Blogger.