কবিতা - তুমিই আমার শ্রেষ্ঠ স্বর্গ
তুমিই আমার শ্রেষ্ঠ স্বর্গ
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
কেনো তুমি পথ খোঁজো পথে, আমি তো তোমাতেই থাকি
আমার হৃদয়ে শুধু প্রেম, তুমি কেনো একাকী একা হাঁটো?
আমার মনের নদী-জল স্বচ্ছ, তুমিও তাকাও সাদা চোখে
আমি তো চাইনি কিছুই, প্রেম নেই সেখানে শরীর মিথ্যা।

আমি সাদামাটা পথে হাঁটি, পাইনি কখনো শরীরের স্বাদ
অভুক্ত থাকি চিরকাল, একই পথে তবুও মিলিনা কখনো
আমার মন জুড়ে সমস্ত প্রার্থনায় তুমি, তুমিই আমার প্রেম
আমি চুমু দিই তোমার সমস্ত শরীরে, শয়নেস্বপনে অন্তরে।

তুমি তো বহুদূরে বহুদিন, পাইনি কখনো একটুখানি পর্শ
তবুও শত যুগের প্রেম তোমার জন্য, যেন বহুযুগের চেনা
আমি মানুষ হবো বলে তোমাকে দূরে রাখি সারাজীবন ধরে
শপথ ভেঙে আমি ফিরি তোমাতে, তুমিই আমার শ্রেষ্ঠ স্বর্গ।

© আলমগীর কাইজার
০৮.০১.২০১৯
০৮.০১.২০১৯

No comments