কবিতা - দিনশেষে
মানুষ আফ্রোদিতির কাছে–
ভালোবাসা ভিক্ষা চায়;
কেউ ভালোবেসে ধনী হয়
কেউ ভালোবেসে হয় প্রতারিত,
কেউ বিক্রি হয় বদ্ধ প্রকোষ্ঠে
কেউ পেয়ে যায় সোনার খাঁচা।
যারা ভালোবেসে জিতে যায়–
তারা আফ্রোদিতির পায়ে রাখে পূজার ডালি;
যারা ভালোবেসে হেরে যায়–
তাদের কাছে সকল দেবতা আজীবন অক্ষম।
যারা জিতে যায়– তারা পূজা দেয়
যারা হেরে যায়– তারা দেয় গালি
দিনশেষে আফ্রোদিতি বেঁচে থাকে;
ভালোবাসাও বেঁচে থাকে–
যারা বাঁচিয়ে রাখে তাদের বুকে।
© আলমগীর কাইজার
১৩.০৩.২০১৯

No comments