কবিতা - তারা বিবেকহীন হয়ে

যারা কাল সুন্দরের কথা বলেছিল
যারা গেয়েছিল স্রষ্টার বাণী
তারা আজ মেতেছে মদের পেয়ালায়;
তারা নারীর শরীরে খোঁজে মদের গন্ধ
নারী আর মদ এক করে ফেলে।

যারা গেয়েছিল স্বর্গে যাবার স্বপ্নকথা
তারা বিবেকহীন হয়ে ছোট্ট এক স্বার্থেই
আগুনে পুড়িয়ে দেয় হাজার হাজার বাড়ি
আগুনে পোড়ায় স্বপ্ন;
তারা মেতে ওঠে কি এক বীভৎস আশায়
তারা কি বোঝেনা দশজন মেরে–
একজনের প্রতিশোধ নেওয়া কতোটা বোকামি;
তারা কি শুধুই ছোট্ট স্বার্থে মেতে রবে সারাক্ষণ!

© আলমগীর কাইজার
১৮.০৩.২০১৯


No comments

Powered by Blogger.