লালনগীতি - ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবি না
ও তুই ডুবলে পরে রতন পাবি
ভাসলে পরে পাবি না
দিল-দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা।
ভাসলে পরে পাবি না
দিল-দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা।
দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর লেগেছে
ছয়জনাতে সিদ কাটিছে
চুরি করে একজনা।
সেই বাড়িতে চোর লেগেছে
ছয়জনাতে সিদ কাটিছে
চুরি করে একজনা।
দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলছে
ছয়জনাতে গুন টানিছে
হাল ধরেছে একজনা।
সেই নদীতে নৌকা চলছে
ছয়জনাতে গুন টানিছে
হাল ধরেছে একজনা।
দেহের মাঝে বাগান আছে
নানা জাতের ফুল ফুটেছে
সৌরভে জগৎ মেতেছে
লালনের প্রাণ মাতলো না।
নানা জাতের ফুল ফুটেছে
সৌরভে জগৎ মেতেছে
লালনের প্রাণ মাতলো না।
গীতিকারঃ লালন ফকির
| লালন ফকির |

No comments