গুরুক্তি - দেশ ও মানুষ

১. উঁচুনিচু জাতপাত মানুষের সৃষ্ট ব্যাপার, এটা মানুষ জন্মের পরে পেয়ে থাকে। বংশপরিচয়ে মানুষের কোনো হাত নেই।

২. হুট করে জনপ্রিয়তা পাওয়ার জন্য যারা উদ্ভট কাজ করে, আমরা তাদের জনপ্রিয় হতে সাহায্য করি। এই প্রবনতাটা বন্ধ করতে হবে।

৩. যারা অন্যায় করে তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, নইলে অপরাধ করার প্রবনতা বৃদ্ধি পাবে।

৪. সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব তাদের হাতে মানুষ ভোগান্তির শিকার হলে দেশের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়।

৫. মানুষ যদি বুঝতে পারে সবকিছু নষ্টদের অধিকারে তবে মানুষ নষ্ট হওয়ার চেষ্টা করবে।

- গুরুক্তি
০৪.০৪.২০১৯

No comments

Powered by Blogger.