কবিতা - মেডেল নিয়ে ভেবো না মেয়ে

মেডেল নিয়ে ভেবো না মেয়ে,
ওসব সবার প্রয়োজন নেই।

বড়ো বড়ো মামা-কাকা থাকলে
খুব কম প্রচেষ্টায় ওসব জুটে যায়,
রূপের ঝলকানিতেও আসে কিছু
টাকা থাকলে কিনে আনা যায় দু-পাঁচটা।

পুরস্কার নিয়ে ভেবো না মেয়ে
কোথাও পাবে না তুমি সত্যসিদ্ধ পুরস্কার
সত্যের খোঁজে তুমি দংশিত হবে বারবার
পৃথিবীর সব মেডেল কেনা যায় টাকার দামে
পৃথিবীর সব মেডেল ডাস্টবিনের ময়লা।

মেডেল নিয়ে ভেবো না মেয়ে
ওসব সবার প্রয়োজন নেই।

© আলমগীর কাইজার
০৫.০৪.২০১৯

No comments

Powered by Blogger.