কবিতা - খুব সাধারণ অথচ অসাধারণ মেয়ে
খুব সাধারণ অথচ অসাধারণ একটি মেয়ে
যার হাসিমুখে আমি খুঁজে পাই বেঁচে থাকার প্রণালী
তাকে দেখে বুঝতে পারি বাঁচার প্রয়োজন কতটা বেশি
আমি তাকে হয়তো ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি।
বড়ো বড়ো গাছের ফাঁকে উঁকি দেওয়া সূর্যের মতো
আমি তার চোখে একটি উজ্জ্বল সূর্য দেখতে পাই
তার চোখের সৌন্দর্য দেখতে দেখতেই
আমার দিন কেটে যায়, নিমিষেই রাত এসে যায়।
সে খুব সাধারণ অথচ অসাধারণ একটি মেয়ে
তার চোখে তাকালে মনে হয়– এই পৃথিবী সুন্দর
তার কথা ভাবলে নেমে আসে সীমাহীন স্বর্গীয় সুখ
যদি সে ভালোবাসে, তবে আমার মনের বন্দর
অনিন্দ্য সুন্দর হবে।
© আলমগীর কাইজার
১২.০৯.২০১৯


No comments