হাঁটার নিয়ম ও উপকারিতা
হাঁটা এমন একটা উপায়, যার মাধ্যমে কষ্টসাধ্য পরিশ্রম ছাড়াও সহজেই সুস্থ থাকা যায়।
অনেকেই ঘুম থেকে উঠেই সকালে হাঁটতে বের হন। তবে ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক না। ঘুম থেকে ওঠার কমপক্ষে ৩০ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত।
যেকোনো সময়েই হাঁটা যেতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে যখনই সময় পাবেন তখনই হাঁটতে পারেন। তারপরও বিকালকে সবচেয়ে উপযোগী বলছেন বিশেষজ্ঞরা।
শরীর সুস্থ রাখতে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে প্রতিদিন না-ও হাঁটলেও চলে। সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলেও সুস্থ থাকা যায়।
শারীরিক অবস্থা ভালো থাকলে আরও বেশি সময় ধরে হাঁটা যেতে পারে। তবে কখনোই ৩০ মিনিটের কম হাঁটা উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, একবারে ৩০ মিনিট হাঁটার শারীরিক ক্ষমতা না থাকলে তিনবার ১০ মিনিট করে ৩০ মিনিট হাঁটতে পারেন।
হাঁটার অনেক উপকারিতা আছে। যেমন-
১. ভালো ঘুম হয়।
২. মানসিক চাপ, উদ্বেগ, ও টেনশন দূর হয়।
৩. সৃজনশীল চিন্তা করতে সাহায্য করে।
৪. ১৫ মিনিট হাঁটলে ৫৬ ক্যালোরি শক্তি খরচ হয়, ওজন কমে।
৫. হাড় ও পেশি মজবুত হয়।
৬. ধমনির চাপ কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করা যায়।
৭.রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
তথ্যসূত্র ও ছবিঃ ইন্টারনেট
/ মুক্ত প্রজাপতি
/ আলমগীর কাইজার


No comments