কবিতা - তুমি চ’লে এসো
চ’লে এসো যখন থেমে যাবে দিনের কোলাহল
যখন রাত্রি নামবে পৃথিবীর বুকে তখন চ’লে এসো
অথবা চ’লে এসো খুব সকালে যখনও সূর্য ওঠেনি
সকল সময় প্রতীক্ষায় রবো, তুমি শুধু একবার এসো।
যখন মন চায় এসো মোর ঘরে দ্বিধাহীনভাবে
আমি স্বাগত জানায় সবসময় আমার মনের ঘরে,
তুমিহীন এই পৃথিবীতে কেটেছে আমার অনেক সময়
তুমি চ’লে এসো, থাকতে চাই না আমি এই নিরালায়।
আমার মনপ্রাণ তোমার জন্যই অপেক্ষিত দিনভর
তুমি এসে চুম্বনে ভরিয়ে দাও আমার অশান্ত অন্তর
অথবা এককাপ কফি খাও আমার সাথে
আমি সবসময় স্বাগত জানায় তোমাকে
হে আমার মনের মানুষ, তুমি চ’লে এসো বুকে।
© আলমগীর কাইজার
১০.০৯.২০১৯


No comments