কবিতা - প্রথম দেখার পর
কম্পিউটার ক্লাসে আমার সামনের সিটে বসেছিলে তুমি
গভীর মনোযোগে তোমাকে দেখার পর
ঘড়ির কাঁটার মতো ঠিকঠিক করছিল আমার বুক
চকলেটের চেয়েও মিষ্টি তোমার মুখ
আমার হৃদয় হারিয়ে গেলো আর খুঁজে পেলাম না।
তোমাকে আমার খুব পছন্দ হ'য়ে গেলো
মনে হোলো প্রেমও কি জীবনের মতো এতো সুন্দর?
প্রেমের বিছানাও কি সবসময় ফুলসজ্জা হয়?
এসব ভাবতে ভাবতেই আমি তোমাকে ভালোবেসে ফেললাম
সত্যি বলতে আমার মনে হোলো–
আমি এর আগে তোমার মতো এতো মিষ্টি মেয়ে কখনো দেখিনি
আমি তোমার প্রেমে পড়লাম, আর উঠতে পারলাম না।
তোমাকে দেখার পর আমার রক্ত বিদ্রোহী হোলো
আমার মন বিদ্রোহী হোলো
আমার শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ বিদ্রোহী হোলো
তারা সবাই তোমাকে চায়
আমার দৃষ্টি তোমাকে ঘিরে প'ড়ে থাকলো।
এখন আমি শুধুই তোমার দিকে ছুটে যাই
আমি দূরে যেতে গেলে আমার পা বাঁধা দেয়
তুমি যখন আমার মুখের দিকে তাকাও
আমার কী করা উচিত আমি বুঝতে পারি না
আমার সমস্ত শরীর এখন তোমার কাছেই থাকতে চায়।
© আলমগীর কাইজার
০৬.০৯.২০১৯


No comments