ফ্রান্সিস বেকনের উক্তি
ফ্রান্সিস বেকন একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক। তাঁকে ইংরেজি গদ্যের জনক বলা হয়।
তাঁর কিছু জনপ্রিয় বাণী হলো–
১. স্ত্রী হ'লো তরুণের প্রণয়িনী, মধ্যবয়সী পুরুষের সঙ্গিনী আর বৃদ্ধের সেবিকা।
২. টাকাপয়সা চমৎকার ভৃত্য কিন্তু বাজে প্রভু।
৩. কাজপাগল মানুষ কাজের মধ্যে যে আনন্দ পায়, অন্য কোথাও তা পায় না।
৪. পড়াশোনা একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে, আলাপচারিতা তৈরি করে উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে এবং লেখালেখি একজন সঠিক মানুষ তৈরি করে।
৫. প্রতিশোধ এক ধরনের বন্য বিচার।
৬. কিছু বই আস্বাদনের জন্য, কিছু গলাধঃকরণের জন্য এবং কিছু বই চিবানো ও হজম করার জন্য।
৭. সত্যের সঙ্গে একটু মিথ্যার খাদ মিশিয়ে নিলে তা আরও আনন্দদায়ক হয়।
৮. একই সাথে প্রেম করা ও জ্ঞানী হওয়া অসম্ভব।
৯. সুযোগই মানুষকে চোর বানায়।
১০. লেখাপড়া আনন্দের জন্য, সুন্দরভাবে কথা বলার জন্য, এবং জীবিকা উপার্জনের দক্ষতার জন্য।
১১. অবিবাহিত পুরুষরা সেরা বন্ধু, সেরা মাস্টার, সেরা স্বেচ্ছাসেবী কিন্তু সর্বদা নির্ভরযোগ্য ব্যক্তি নন।
১২. সফলতার গোপন রহস্য হল উদ্দেশ্যে অবিচল থাকা।
১৩. একজন জ্ঞানী মানুষ যতগুলো সুযোগ পান তারচেয়ে বেশী তৈরি করেন।
১৪. একটি সুন্দর মুখ একটি নিরব প্রশংসা।
১৫. যতো বেশি খাবার খাবে ততো বেশি ওষুধের প্রয়োজন হবে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
/ মুক্ত প্রজাপতি
/ আলমগীর কাইজার


No comments