কবিতা - রাগের উত্তাপে প্রেমের অনুভূতি

আমি যখন তার উপর ভীষণ রেগে যাই
তখন আমি চাই–
সেও আমার উপর ভীষণ রেগে যাক।
দুজনের রাগ তুমুল না হ'লে 
কীভাবে আমাদের মন শান্ত হবে!

যখন রেগেমেগে আমি তাকে তিরস্কার করি 
তখন সে চোখের জলে কপোল ভেজায়
আমি রেগে গেলেও ভীষণ ভালোবাসি তাকে
কেননা আমার সকল দেখা ও অদেখা সৌন্দর্য 
তাকে ঘিরে।

প্রচণ্ড রাগের উত্তাপে মনে প্রেমের অনুভূতি এনে দেয় 
আমি কল্পনায় তার কাছে অনুতপ্ত হই।
শান্ত চোখে তার পানে তাকালে 
আদর ক'রে সে চুমু খায় আমার কপালে 
আমি ঘুমাতে গেলে সে আমার বুকের ভিতর মাথা রাখে
আমাদের রাগ প্রেম হ'য়ে যায় 
তারপর তুমুল প্রেমে ক্লান্ত হলে আমরা ঘুমিয়ে পড়ি।

© আলমগীর কাইজার 
০৩.০৯.২০১৯

No comments

Powered by Blogger.