কবিতা - একজীবনের চাওয়া
মৌমাছির মতো আমিও ছুটে যাই তোমার কাছে
ফুলের মধুর ন্যায় প্রেম পাবো ব'লে।
মৌমাছি যেভাবে ফুলের গায়ে বসে আলতো ক'রে
তেমনি তোমার কোমল স্তনের মাঝে
আমি পেতে চাই আমার মনের বিছানা।
প্রতিদিনের ব্যস্ততা শেষে ক্লান্তি মেখে
আমার মনের বিছানায় আমি হতে চাই বিশ্রান্ত,
আমার চুমুগুলো এনে দেবে তোমার ঘুম,
আমার শরীর তোমার বালিশে মাথা রেখে
কাটাবে একটি এবং অনেক প্রাণবন্ত রাত,
আমি চোখ বন্ধ করবো
তোমাকে বুকে জড়িয়ে নেবো ভেজা শাড়ির মতো
তারপর আমরা একসাথে কাটিয়ে দেবো একজীবন।
© আলমগীর কাইজার
০৬.০৯.২০১৯

No comments